Karkuma Organic Healthy Gut
- 400 ml
Share in social network
To reach the highest traffic view share this product
or copy link
No highlights available.
১। আইবিএস KHG
কারকুমা অর্গানিক হেলদি গাট গ্যাসের সমস্যা, পেট ফাপা, বদ হজম , কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে সাহায্য করে। আই বি এস এর সমস্যা নিয়ন্ত্রণ করতেও এটি কার্যকরী ভূমিকা রাখে।
২। Karkuma Healthy Gut খাওয়ার নিয়মঃ
Karkuma Healthy Gut পূর্ন বয়ষ্ক ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন ২ বার ১৫ মি.লি. (৩ চা চামচ) করে, সকালের নাস্তার পর এবং রাতে খাবারের পর সেবন করতে হবে।
৬-১২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে- প্রতিদিন ২ বার করে, ১০ মি.লি.(২চা চামচ), সকালে নাস্তার পর এবং রাতে খাবারের পর খেতে হবে।
ব্যবহারের পূর্বে বোতলটি ভালমতো ঝাঁকিয়ে নিতে হবে।
তবে গর্ভবতী/স্তন্যদানকারী মার জন্য প্রযোজ্য নয়।
৩। KHG Review :
স্যার/ম্যাডাম, আমাদের কারকুমা হেলদি গাট সেবন করে অনেক গ্রাহকই উপকার পেয়েছেন। তাদের মধ্যে থেকে কিছু গ্রাহকের রিভিউ লিংক শেয়ার করা হলো। আপনি রিভিউগুলো দেখতে পারেন -
১. আব্দুল লতিফ সিদ্দিকী - https://youtu.be/63rgEZ_j_is
২. মোবায়দুর রহমান - https://youtu.be/xVnm-_q1J1Y
৩. শফিক আহমেদ - https://youtu.be/PUXsns8NhDE
৪। কারকুমা অর্গানিক হেলদি গাট- এর ঘনত্ব প্রসঙ্গে ?
কারকুমা অর্গানিক হেলদি গাট একটি স্বাস্থ্য সহায়ক খাদ্য যা পেটের সুস্বাস্থ্য বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। এটি একটি লিকুইড সাসপেনশন অর্থাৎ এতে বিদ্যমান সলিড অংশ এর লিকুইড অংশের সাথে সম্পূর্ণ রুপে দ্রবীভূত হয় না/মিশে যায় না বরং বোতলের নিচের অংশে তলানি আকারে জমা হয় । এই স্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে, প্রতিটি ব্যাচে/ বোতলে সমান উপাদান ব্যবহার করা সত্ত্বেও ঘনত্বে সামান্য তারতম্য দেখা দিতে পারে। এতে পণ্যের গুনগত মানের কোন পরিবর্তন ঘটে না। যে কোন উৎপাদিত পণ্যের মান/গুনাগুন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরেই বাজারজাত করনের অনুমোদন দেয়া হয়ে থাকে। তবে সর্বোত্তম ফলাফলের জন্য, সেবনের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়া আবশ্যক।
৫। হেলদি গাটে স্বাদের তারতম্য কেন হয় ?
কারকুমা হেলদি গাটে ব্যবহৃত সমস্ত কাঁচামালই কৃষিজাত, প্রাকৃতিক এবং USDA অর্গানিক সার্টিফাইড। বাংলাদেশে অর্গানিক সার্টিফাইড কাঁচামাল না থাকায় এগুলোর সবই বিদেশ (USA,Turkey,Sri-Lanka) থেকে আমদানিকৃত। এ পণ্যে কোন কৃত্তিম উপাদান বা Color, Flavour , Food Additives ব্যবহার করা হয় না। যেহেতু Basic Raw Material থেকে এটি প্রক্রিয়াকরণ করা হয় তাই সমস্ত উপকরণ ফর্মূলা অনুযায়ী যথাযথ পরিমান দেয়ার পরও চূড়ান্ত পণ্যের স্বাদে সামান্য তারতম্য অনুভূত হতে পারে। তবে এতে এর গুনগত মানের কোন পরিবর্তন ঘটে না। যে কোন উৎপাদিত পণ্যের মান/গুনাগুন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরেই বাজারজাত করনের অনুমোদন দেয়া হয়ে থাকে।
৬। আলসারঃ
আলসার থাকলে আমরা আমাদের হেলদি গাট সাজেস্ট করি না স্যার/ম্যাম। আপনি আমাদের বাকি পন্যগুলো সেবন করতে পারবেন।
৭। Karkuma Healthy Gut এ কি কি উপাদান আছে ?
Karkuma Healthy Gut এ রয়েছে উচ্চমাত্রায় অর্গানিক ভার্জিন কারকিউমিন, ভার্জিন এশেনশিয়াল অয়েল ও মালবেরী এক্সট্রাক্ট সহ আরও বেশ কয়েকটি অর্গানিক উপাদান যা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) দ্বারা অর্গানিক সার্টিফাইড এবং পৃথিবীর বিভিন্ন নির্ভরযোগ্য উৎস হতে আমদানীকৃত।
৮।কারকুমা হেলদিগাটে কি কোন পার্শ্ব-প্রতিক্রিয়া আছে?
Karkuma Healthy Gut সম্পূর্ন নিরাপদ ও পার্শ্ব-প্রতিক্রিয়া মুক্ত একটি অর্গানিক ফাংশনাল ফুড, এর উপাদান সমূহ প্রাকৃতিক ও অর্গানিক সার্টিফায়েড এবং শত শত বছর ধরে এশিয়ার বিভিন্ন অঞ্চলে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর বায়ো-এক্টিভ উপাদান গুলো গুনে ও মানে যথাযথ ব্যবহার হওয়ার ফলে পণ্যটি হয়ে উঠেছে উচ্চমান সম্পন্ন ও অধিক কার্যকরী। এটি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই মানব দেহে অত্যন্ত কার্যকর।
তবে গর্ভবতী/স্তন্যদানকারী মা, আলসারের সমস্যা অথবা মুমূর্ষূ রোগীদের জন্য প্রযোজ্য নয়।




