product image
product image
product image

Khaas Chicken Curry Masala

৳ 95
  • 100 gm

ঘরোয়া রান্নায় সহজে লাজবাব স্বাদ পেতে এখন ব্যবহার করুন খাস চিকেন কারি মসলা। মরিচ, হলুদ, ধনিয়া, মৌরি, আদা, রসুন, দারচিনি, জিরা, জায়ফল, তেজপাতা, লবঙ্গ, শাহিজিরা, জয়ত্রী, গোলমরিচ, এলাচসহ প্রাকৃতিক ও সুগন্ধিযুক্ত উপাদানে তৈরি এই মশলা আপনার প্রতিদিনের মুরগির তরকারিতে যোগ করবে অনন্য ঘ্রাণ ও স্বাদের মেলবন্ধন।

উপাদান: মরিচ, হলুদ, ধনিয়া, মৌরি, আদা, রসুন, দারচিনি, জিরা, জায়ফল, তেজপাতা, লবঙ্গ, শাহিজিরা, জয়ত্রী, গোলমরিচ, এলাচ ও অন্যান্য





রন্ধন প্রণালী: মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিন। পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভাজুন। ভাজা পেঁয়াজ খাস মুরগির মাংসের মশলা, পরিমাণমতো লবণ এবং ৫/২ কাপ পানি যোগ করে মসলার আটা কষিয়ে নিন। কষানো মশলার উপর তেল উঠে এলে মাংস ঢেলে দিন। মাঝারি আঁচে আরও ১০-১৫ মিনিট কষান। এরপর পরিমাণমতো পানি দিয়ে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল গাঢ় হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

* উপরোক্ত পরিমাণ ৪-৫ জনকে পরিবেশন উপযোগী।



প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ: 

- মুরগির মাংস ১ কেজি

- খাস মুরগির মাংসের মশলা ২০ গ্রাম / ২ চা চামচ

- লবণ পরিমাণমতো

- ভোজ্য তেল ১৫০ মিঃ লিঃ অথবা ১০ টেবিল চামচ

- পেঁয়াজকুচি ১ কাপ (১ কাপ = ২৫০ মিঃ লিঃ মাপের কাপ)

 

সংরক্ষণ প্রণালী: পরিষ্কার, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। প্যাক থেকে বের করে দ্রুত বায়োরোধী পাত্রে সংরক্ষণ করুন।

0 Reviews

Make your online shop easier with our mobile app

Khaas Food makes online shopping fast and easy. Get groceries delivered and order the best of seasonal farm fresh food.

Play Store
App Store (coming soon)
Coming soon