ঈদের আগে ঈদের বাজার

আনিস রহমান এবং শায়লা রহমান দুজনেই কর্মজীবী। প্রতিদিনের কাজের চাপে ব্যস্ত এ দম্পতির বাজারের খবর ভুলে যাওয়া নতুন কোনো বিষয় নয়। তবে বরকত ও রহমতের মাস পবিত্র রমজান শেষ হয়ে গেল প্রায়। আর কিছুদিন পরেই আসছে খুশির ঈদ। নানান আয়োজনে ভরপুর এ দিনটিতে সকলে মেতে ওঠেন পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে। আর এ আয়োজনের মুখ্য বিষয়ে থাকে নানান মুখরোচক খাবার-দাবার। তাই ঈদের আগেই শেষ করে নেয়া চাই ঈদের আগে ঈদের বাজার। এ দম্পত্তির মতো আরো অনেকেই আছেন। আজকের আয়োজন এমন সকলের জন্য। ঈদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে হরেক রকম খাবার তৈরি ও খাওয়ার প্রতিযোগিতা। যার প্রস্তুতি হয়ত চলবে ঈদের দিনের আগে থেকেই। সুতরাং ঈদের সম্পূর্ণ বাজার শেষ করা চাই বেশ কিছুদিন পূর্বেই।
বাজারের আগে দরকার পূর্ব পরিকল্পনা। কী আছে বা কী লাগবে তার বিস্তারিত তালিকা। যেহেতু এবার লকডাউনের জন্য সমগ্র দেশের চিত্র ভিন্ন, তাই অনেক জায়গাতেই হয়ত সরবরাহ সংকট দেখা দেবে। আবার বাসা থেকে বের হওয়াও নিরাপদ নয়। তাই আগে থেকে নির্ধারণ করে নিন বিশ্বস্ত ফুড শপ। যারা প্রয়োজনীয় সকল খাদ্য সামগ্রী সরবরাহ করতে পারবে এবং যথাযথ সময়ে বাসায় পৌঁছে দেবে আপনার প্রয়োজনীয় দ্রব্য। এ ব্যাপারে ভরসা করতে পারেন খাস ফুডের ওপর। আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রয়োজনীয় সকল পণ্যের তালিকা এবং সহজে অর্ডার করার সুব্যবস্থা।
ঈদ মোবারাক!!

