রমজানে শরীর চাঙ্গা রাখবে যে শরবত

Posted by Khaas Food
রমজানে শরীর চাঙ্গা রাখবে যে শরবত
23MAR

পবিত্র সিয়াম সাধনার এ রমজান মাস এবার ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘদিনের সময়ে পড়েছে। তাছাড়া রোজা এবার গরমের মৌসুমে। ফলে সারাদিনের রোজায় ক্লান্ত হয়ে পড়বেন প্রায় সকলেই। প্রচণ্ড এ গরমে রোজা রাখার পর সারা দিনের ক্লান্তি কাটাতে ইফতারে চাই এমন কিছু, যা তেষ্টা মেটাবে এবং দূর করবে ক্লান্তি। এক গ্লাস ঠান্ডা শরবত সারা দিনের ক্লান্তি মুছে শরীরকে চাঙা করতেই শুধু ভূমিকা রাখে না, একই সঙ্গে অবসাদ ঘুচিয়ে দিতেও বেশ কার্যকরী। তাই ইফতারে সবার চাই স্বাস্থ্যকর এক গ্লাস শরবত। 

রৌদ্রতপ্ত দিনের পানির চাহিদা মিটানোর জন্য প্রয়োজন অনেক বেশি পানি পান করা। কিন্তু অনেকেরই পানি বেশি খাবার অভ্যাস নেই। আবার বারবার পানি খেতে একঘেয়েমি লেগে যায়। এ ক্ষেত্রে পুষ্টিগুণের পাশাপাশি শরীরের পানির স্বল্পতা দূর করতে শরবতের জুড়ি মেলা ভার। বাজার এখন মৌসুমী ফলে ভরপুর। এসব ফল দিয়েই বানিয়ে ফেলতে পারেন ঠান্ডা মজাদার শরবত। বাজার থেকে এনে পরিষ্কার ও জীবানুমুক্ত করে ফেলুন আপনার পছন্দের ফল এবং রমজানের পুরো মাসজুড়ে সতেজ থাকতে একেক দিন বেছে নিতে পারেন পছন্দের একেকটি শরবত। কোনো স্বাস্থ্যঝুঁকি ছাড়াই এসব শরবত আপনার ও আপনার পরিবারকে করবে প্রাণবন্ত। সেই সাথে তাজা ফলের তৈরি শরবতের পুষ্টিগুন আপনাকে করবে সতেজ ও সুন্দর। 

তাই চলুন চটপট কিছু সহজ, সুস্বাদু শরবত তৈরির প্রয়োজনীয় উপকরণ, প্রস্তুত প্রনালী ও উপকারিতা দেখে নেয়া যাক। 

১. পুদিনার শরবত

উপকরণঃ

পুদিনা পাতা বাটা ২ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ১ চিমটি বিট লবন, স্বাদমতো লবন এবং পানি ১ গ্লাস।

প্রণালিঃ

প্রথমে পুদিনা পাতা ধুয়ে ব্লেন্ড করে নিন। এবার পানির সঙ্গে পুদিনা পাতা বাটা, চিনি ভালো করে মিশিয়ে ছেঁকে নিন। চিনিতে সমস্যা হলে এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারেন বা চিনি বাদ দিয়ে লবণ ও ১ চিমটি বিটলবণ মিশিয়ে নিন। সবার শেষে লেবুর রস দিয়ে দিন।

উপকারিতাঃ

এ শরবত পানে অনেক বেশি সতেজ অনুভত হয়। পুদিনাপাতা ও লেবুর রসের মিশ্রণ শরীরের পুষ্টির চাহিদা পূরনের সাথে সাথে পেটের যে কোনও সমস্যার সমাধান করতে সাহায্য করে খুব দ্রুত। 

২. দুধ তোকমার শরবত

উপকরণঃ

তোকমার দানা ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, বরফকুচি ২ টেবিল চামচ এবং রুহ-আফজা ১/২ চা চামচ।

প্রণালিঃ

প্রথমে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। শরবত বানানোর আধাঘণ্টা আগে তোকমার দানা ১/২ গ্লাস খাবার পানিতে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখা তোকমার দানা ঠান্ডা দুধে মিশিয়ে নিন। চিনি ও রুহ-আফজা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। বরফকুচি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

উপকারিতাঃ

এ গরমে দেহের তাপ কমাতে এ শরবত বিশেষ সহায়ক। শুধু ইফতার নয়, সেহেরিতেও খেতে পারেন কারণ এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। দেহের ওজন কমাতে এ বীজের জুড়ি নেই। তোকমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এ ছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। তাই এ রমজানে প্রতিদিনের জন্য অত্যাবশ্যকীয় হতে পারে এ শরবতটি।

শেয়ার করুন: